মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

মোহনগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৪৮ পঠিত

বিশেষ  প্রতিনিধি “নেত্রকোনা জেলার মোহনগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৪০) মৃত্যু হয়েছে। সোমবার বিকেল চারটার দিকে মোহনগঞ্জ স্টেশনে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনে প্লাটফর্ম লাইনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ সাইদুর রহমান জানান, প্লাটফর্মের বিপরীত দিক থেকে দৌড়ে ট্রেনে উঠার সময় কাটা পড়ে । মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম দুর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় সংবাদকর্মী কামরুল ইসলাম রতন জানান, মহুয়া কমিউটার ট্রেনটি মোহনগঞ্জ স্টেশন থেকে বিকেল চারটার দিকে ঢাকার উদ্দেশ্য ছাড়ে। এসময় ওই ব্যক্তি উঠতে গেলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি