মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় জলবায়ু সংকট ও হাওর অঞ্চলের স্থানীয়  অভিযোজন বিষয়ক নাগরিক সংলাপ বারহাট্টায় ৭ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন নেত্রকোণা সংস্কৃতি মঞ্চের সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল নেত্রকোণায় পরিস্কার-পরিচ্ছন্নতা  অভিযান শুরু ব্যরিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নেত্রকোণাবাসীর অভিনন্দন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোয়া ৫ বছরে ১০৭টি সিজার সম্পন্ন নেত্রকোনার  কেন্দুয়ায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মতবিনিময় সভা মোহনগঞ্জে ২০ বছর ধরে লাইসেন্স ছাড়া চলছে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র নেত্রকোনায় খাল খনন উদ্বোধন করলেন  এমপি  ডাঃ আনোয়ারুল হক নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

মোহনগঞ্জে হেরোইনসহ ১৬ মামলার আসামি আটক

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩
  • ১১৮০ পঠিত

মোহনগঞ্জ  সংবাদদাতা । নেত্রকোনার মোহনগঞ্জে হেরোইনসহ ১৬ মামলার আসামি সৈয়দ শফিকুল ইসলাম সৈকতকে (২৮) আটক করেছে পুলিশ। এ সময় তার বন্ধু মো. অপু আহমেদকেও (৩২) হেরোইনসহ  আটক করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের মাইলোড়া থেকে তাদের আটক করা হয় |

মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম সৈকত মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকার সৈয়দ অলিউল্লাহর ছেলে।

আর অপু আহমেদ একই এলাকার দিলু মিয়ার ছেলে।পুলিশ জানায়- সৈকতের বিরুদ্ধে মাদক, পুলিশের ওপর হামলা, দাঙ্গাহাঙ্গামা ও ছিনতাইসহ  ১৬টি মামলা রয়েছে। এসব মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ আরও জানায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাইলোড়া এলাকার খেলার মাঠের পশ্চিম পাশে  একটি ঘরে হেরোইনসহ ওই দুইজনকে আটক করা হয়।

এ সময় সৈকতের কাছ থেকে ১০ পুড়িয়া ও অপুর কাছ থেকে ৫ পুড়িয়াসহ ( মোট দেড় গ্রাম) হেরোইন পাওয়া যায়। মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই দুইজনের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd