বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

নেত্রকোনার নতুন জেলা প্রশাসক বনানী বিশ্বাসের যোগদান

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২৪ পঠিত

বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোনার নতুন জেলা প্রশাসক হিসেবে গতকাল যোগদান করেছেন বনানী বিশ্বাস। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব বনানী বিশ্বাস কে নেত্রকোণা  জেলা প্রশাসক (ডিসি) হিসাবে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নেত্রকোনার বিদায়ী জেলা প্রশাসক শাহেদ পারভেজ কে সমাজসেবা অধিদপ্তেরের পরিচালক পদে বদলি করা হয়েছে ।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়েছে। উক্ত প্রজ্ঞাপনে মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষর করেছেন । এর আগে ৩৪ জেলার জেলা প্রশাসককে  প্রত্যাহার করা হয়। সেই সঙ্গে প্রত্যাহার করা ডিসিদের জায়গায় ৩৪ জনকে পদায়ন করা হয়।সোমবার নেত্রকোনা, ঢাকা, সিলেট, বগুড়া, গোপালগঞ্জসহ দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ পদায়নের কথা জানানো হয়। শেখ হাসিনার সরকার পতনের পর গত ২০ আগস্ট এসব জেলার ডিসিদের প্রত্যাহার করে তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়। তার কয়েকদিনের মধ্যে মোট ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার। বনানী বিশ্বাস এক সময় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন বলে জানা যায়।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি