মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় জলবায়ু সংকট ও হাওর অঞ্চলের স্থানীয়  অভিযোজন বিষয়ক নাগরিক সংলাপ বারহাট্টায় ৭ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন নেত্রকোণা সংস্কৃতি মঞ্চের সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল নেত্রকোণায় পরিস্কার-পরিচ্ছন্নতা  অভিযান শুরু ব্যরিস্টার কায়সার কামাল ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নেত্রকোণাবাসীর অভিনন্দন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোয়া ৫ বছরে ১০৭টি সিজার সম্পন্ন নেত্রকোনার  কেন্দুয়ায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মতবিনিময় সভা মোহনগঞ্জে ২০ বছর ধরে লাইসেন্স ছাড়া চলছে প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্র নেত্রকোনায় খাল খনন উদ্বোধন করলেন  এমপি  ডাঃ আনোয়ারুল হক নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

মোহনগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

কামরুল ইসলাম রতন
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৩৭ পঠিত

”  বিশেষ প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে উঠান বৈঠক ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল  ৪ টায় উপজেলা অডিটরিয়াম কাম মাল্টি পারপাস হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ থানা  সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার ( বারহাট্টা সার্কেল) সুমন চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. আমিনুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. ফয়েজ আহমেদ, সিপিএম ।

এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি কাজী তোফাজ্জল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার সভাপতি রহুল আমিন নগীর ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি মিহির গোস্বামী প্রমুখ।

এসময় উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, জামায়াতে ইসলামী ও জমিয়তের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ শহরের যানযট নিরসনে ট্রাফিক পুলিশ দেওয়ার দাবি জানান। পরে পুলিশ সুপার ট্রাফিক পুলিশ দেওয়ার আশ্বাস দেন।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd