বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

খালিয়াজুরীতে ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৩৭ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধি : নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । জানা যায় বুধবার বিকাল ৩  ঘটিকার সময় খালিয়াজুরী থানার মাঠে খালিয়াজুরী কলেজ বনাম শালদীঘা গোপাল গুপিনাথ উচ্চ বিদ্যালয়ের দুই দলের প্রতিযোগিতায় ফুটবল টুর্নামেন্ট খেলা শুরু হয় । উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মো: আবু রায়হানের  পরিচালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্ব হাসিব উল আহসান  ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওয়ালিউল হক,  মোহাম্মদ ইসমাইল হোসেন আমির জামাত ইসলামী বাংলাদেশ খালিয়াজুরী উপজেলা শাখা। উপস্থিত ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন( উপজেলা কৃষি কর্মকর্তা) , ধীরেশ সরকার (উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা), নুর আলম (উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা), হরলাল সরকার (সভাপতি খালিয়াজুরী উপজেলা শাখা দুদক কমিটি) , মোহাম্মদ হাবিবুল্লাহ ( আহ্বায়ক খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাব), আলি উসমান আনসারী ( ক্রীড়া শিক্ষক  খালিয়াজুরী কলেজ) , সন্তু পদ রায় (প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শালদীগা গোপালগুপিনাথ উচ্চ বিদ্যালয়), নির্মল কান্তি তালুকদার ( সহকারী প্রধান শিক্ষক শালদিঘা গোপালগূপিনাথ উচ্চ বিদ্যালয়) । উক্ত খেলার  পরিচালনায় সহযোগিতা করেন মোহাম্মদ রনি (খালিয়াজুরী প্রেসক্লাব সদস্য)  ।

রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ অসীম আকরাম (প্রভাষক, কৃষ্ণপুর সরকারি ডিগ্রী কলেজ) , সহকারী রেফারির দায়িত্ব পালন করেন মোহাম্মদ শামসুল হক ও বিকাশ সরকার । খালিয়াজুরী উপজেলা প্রশাসনের আয়োজনে আরো শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৯০ মিনিট খেলার শেষ দিকে শূন্য এক গোলে খালিয়াজুরি কলেজ বিজয় লাভ করে । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র খেলার সভাপতি হাসিব উল  আহসান (উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত দায়িত্ব , খালিয়াজুরী, নেত্রকোনা)।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি