বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনাস্থ বারহাট্টা সমিতির পক্ষ হতে বারহাট্টা উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ (কমল), বিএনপি নেতা ডাক্তার দেলোয়ার হোসেন (টিটু) ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদ নেতা বাবু সত্যেন্দ্র পালকে গত ৩০ মে নেত্রকোণা শহরের নাগড়াস্থ সমিতির কার্যালয়ে সংবর্ধনা দেয়া হয়।
নেত্রকোণাস্থ বারহাট্টা সমিতির সভাপতি মিজানুর রহমান চন্দন এর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান বিটু এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি আব্দুল মোতালিব, উপদেষ্টা এডভোকেট মিজানুর রহমান মিলন, আলহাজ্ব এম মুখলেছুর রহমান খান, সমিতির সদস্য সোলায়মান হাসান রুবেল, মোঃ জসিম উদ্দিন তালুকদার, আনোয়ার আজাদ, আলী আকবর, মুশাহীদ, তাপস ঠাকুরসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply