বিশেষ প্রতিনিধিঃ বন্ধুত্ব, মানবতা ও জনসেবার অঙ্গীকারে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন “বন্ধুযোগ” এর নবগঠিত কার্যকরী পরিষদ ২০২৫–২০২৭ গঠন করা হয়েছে। গত ৫ জুলাই আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ বেনজীর হোসেন খান। সহ-সভাপতি হলেন তানভীর আহম্মেদ। সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী রুমান কবীর পারভেজ এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীরুল হাফিজ রিপল।
এ কমিটির অন্যান্য সদস্যরা হলো- সাংগঠনিক সম্পাদক- প্রকৌশলী মো. জাকিরুল ইসলাম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক- প্রকৌশলী আবু সাঈদ মোহাম্মদ মারুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক- জোবায়ের আহমেদ চঞ্চল, দপ্তর ও অর্থ সম্পাদক- তানজীর হাসান রাসেল, স্বাস্থ্য, চিকিৎসা ও ক্রীড়া সম্পাদক- সাব্বির আহম্মেদ রবিন, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক- পায়েল খান, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক- শুভ্র সরকার।
উল্লেখ্য, ২০০৩ সালের ২৪ নভেম্বর নেত্রকোনার মোক্তারপাড়ায় মাত্র ১১ জন নিবেদিতপ্রাণ বন্ধুর হাত ধরে যাত্রা শুরু করে এই সংগঠন। এ সংগঠনটি আজ একটি সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। বন্ধুযোগ একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন, যার মূল ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক সহমর্মিতা।
নব-নির্বাচিত কার্যকরী পরিষদ জানায়, আমরা আশাবাদী, নতুন নেতৃত্বের মাধ্যমে বন্ধুযোগ আরও সংগঠিত, মানবিক ও গতিশীল হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ইতিবাচক পরিবর্তন আনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবোধ সম্পন্ন সমাজ গঠনের জন্য কাজ করবে এ সংগঠনটি। নব-নির্বাচিত সদস্যদের হাজারো শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের উপদেষ্টা পরিষদ, সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ীরা।
Leave a Reply