বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণে সচেষ্ট ডেপুটি স্পিকার ও রেল প্রতিমন্ত্রী নেত্রকোণায় নতুন কুঁড়ি স্পোর্টসের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত আবশ্যক খালিয়াজুরীর ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শন করেছেন বাবর নিয়োগ বিজ্ঞপ্তি কেন্দুয়ায় হঠাৎ  বিদ্যালয় পরিদর্শনে এমপি হিলালী ।। রেজিস্টারে স্বাক্ষর থাকলেও স্কুলে নেই শিক্ষিকা মোহনগঞ্জে প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নেত্রকোণায় অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেছেন খাদ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত মোহনগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

মিডফোর্ডে সোহাগ হত্যা মামলার নেত্রকোনা থেকে ২ আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৮০ পঠিত

দূর্গাপুর প্রতিনিধিঃ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) কে নৃশংসভাবে হত্যা মামলার আসামি দুই ভাইকে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ভোরে নেত্রকোনা পুলিশের সহায়তায়, ঢাকা ডিবি পুলিশ ২নং দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী চায়না মোড় এলাকা থেকে তাদের আটক করে ।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। পুলিশ সুপার জানান, ঢাকার গোয়েন্দা পুলিশ নেত্রকোনা পুলিশের সহায়তায় দুর্গাপুরের চায়নার মোড় এলাকায় রবিবার ভোড়ে  অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারীর ছেলে। সোহাগ হত্যা মামলায়  সজীব ৭ নম্বর ও রাজিব ১০ নম্বর এজাহারভুক্ত আসামি।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd