খারিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরী উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অফিসের হলরুমে সোমবার এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ শাফায়েত উল্লাহ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম তৌকিক আহমেদ ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব ) এম এ কাদের, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) মোঃ রুবেল মিয়া, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা দীরেশ চন্দ্র সরকার , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অজিত ঘোষ ও উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ । এ সময় কয়েকজন শ্রেষ্ঠ মাঠ কর্মী/ কর্মচারীকে পুরস্কৃত করা হয়, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী মিতা চৌধুরী, কৃষ্ণপুর ইউনিয়ন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহন তালুকদার ,মেন্দিপুর ইউনিয়ন , শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, মনিরা আক্তার খালিয়াজুরী সদর ইউনিয়ন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, কৃষ্ণপুর ইউনিয়ন , শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ, কৃষ্ণপুর ইউনিয়ন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ আরিফ আহমেদ, পরিদর্শক রঞ্জিত সরকার, ভানু চন্দ্র বর্মন , মোঃ রানাসহ খালিয়াজুরী উপজেলার পরিবার পরিকল্পনার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।
Leave a Reply