শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে সাংবাদিক হত্যায় প্রত্যক্ষদর্শী দোকানদারের বক্তব্য কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী নেত্রকোনায়  বিএনএসবি চক্ষু হসপিটালের উদ্যোগে মতবিনিমিয়  সভা কলমাকান্দায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সচিবের টাকা আত্মসাতের অভিযোগ  নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশসন দিবস পালিত মদনে বিনামূল্যে চক্ষু সেবা সেনা সদস্য হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন নেত্রকোনায় রেড ক্রিসেন্টের সাধারন সভা অনুষ্টিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে  প্রধানমন্ত্রীর কাছে নেত্রকোনায় স্মারকলিপি নেত্রকোনায় উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খালিয়াজুরীতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে সেবা মেলা  অনুষ্ঠিত 

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৪৬ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধিঃ  নেত্রকোণার খালিয়াজুরীতে  জুলাই পুনর্জাগরণে “সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ ” কর্মসূচির অংশ হিসেবে  অনুষ্ঠিত হয়েছে “সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান । ২৬ জুলাই  খালিয়াজুরী উপজেলা অডিটোরিয়াম হলরুমে  উপজেলা  সমাজ সেবা কার্যালয়ের পরিচালনায় উপজেলা প্রশাসনের সার্বিক অসহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজসেবা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত)  মোঃ রুবেল মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব)  এম,এ,কাদের।  ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশব্যপী প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ,  মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।

লাখো কন্ঠে শপথ পাঠ শেষে খালিয়াজুরীতে  ১২ জন সেবা গ্রহীতা  কে ৪০ হাজার  টাকা  করে,  মোট ৪  লক্ষ ৮০ হাজার  টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক,  ০৫ জন  সেবা গ্রহীতা   কে বিনামূল্যে ঔষধ,  ও ০৫  জন সেবা গ্রহীতা কে সুবর্ণ কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াতে ইসলামি  উপজেলা আমীর ও কৃষ্ণপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত)  মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আনসার ভিডিপি  কর্মকর্তা অজিত কুমার ঘোষ,খালিয়াজুরী পাইলট  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র চন্দ্র বিশ্বাস , সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপংকর দত্ত রায়। উপস্থিত ছিলেন খালিয়াজুরী সদর ইউনিয়ন যুবদলের সভাপতি, মোঃ ফয়সাল আহমেদ,  খালিয়াজুরী সদর ইউনিয়নের  সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌস আরা বেগম , বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী, সেবা গ্রহীতা ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন অনুষ্ঠানে অংশ নেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd