খলিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোনার খালিয়াজুরীতে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ উদযাপন উপলক্ষে ১৮ আগস্ট উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমীর ও কৃষ্ণপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবু রায়হান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফাহিম হোসেন সুমন ।
বক্তব্য রাখেন খালিয়াজুরী সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়, নুরপুর বেয়ালী দাখিল মাদ্রাসার সুপার মোঃ হারুনুর রশিদ, গাজীপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া বকুল , বৈষম্য বিরোধী দলের নেতা প্রিয়াঙ্কা সরকার, উপজেলা সহকারী কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ হাবিবুল্লাহ , খালিয়াজুরী থানার এস আই আব্দুল করিম।
উপস্থিত ছিলেন,উপজেলা পোস্টমাস্টার, মেন্দিপুর ইউনিয়নের জামাতের সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম,খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ নাজিম উদ্দিন , নুরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ মিরাশ উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । আলোচনা সভা শেষে, উপজেলার শ্রেষ্ঠ মৎস খামারী হিসেবে মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সরকার’কে পুরস্কার প্রদান করা হয় ।
Leave a Reply