শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

নেত্রকোণায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় নেত্রকোণা জেলা দল বিজয়ী

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯৩ পঠিত
Two soccer players challenging for the ball, low angle view.

বিশেষ প্রতিনিধিঃ তারুণ্যের উৎসব উপলক্ষে “জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২৫” প্রাথমিক পর্ব রাউন্ড-১ এর ফুটবল প্রতিযোগিতা ১৭ সেপ্টেম্বর নেত্রকোণা আধুনিক স্টেডিয়ামে নেত্রকোণা বনাম টাঙ্গাইল জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় টাঙ্গাইল জেলা দলকে নেত্রকোণা জেলা দল ৪-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে। নেত্রকোণা দলের পক্ষে রাসেল ২ গোল, বিজয় ১ গোল, কামরুল ১ গোল এবং টাঙ্গাইল দলের পক্ষে একমাত্র গোলটি করেন বিষ্ণু সরকার।

এসময় উপস্থিত ছিলেন, নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান , পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) রাফিকুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিমসহ ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ । এছাড়াও জেলার ক্রীড়ামোদি দর্শকবৃন্দ খেলা উপভোগ করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd