বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

দূর্গাপুরে সাইদুল হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

মোঃ শাহিন মিয়া
  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭১ পঠিত

দূর্গাপুর প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে কৃষক সায়েদুল ইসলাম ওরফে সাইদুল হত্যার ঘটনায় সাইদুলের কাকা মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৬ জনকে আসামী করে থানায় মামলা করেন। নিহত সাইদুল কাকৈরগড়া ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে।,”

এ ঘটনায়  আসামীরা হলেন, দক্ষিণ লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে আব্দুল রশিদ, শহিদ মিয়া, শান্তিপুর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. জিয়া,  শান্তিপুর গ্রামের জিয়ার ছেলে মো. ইয়াছিন, দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে মো. আব্দুস ছামাদ,  দক্ষিণ লক্ষীপুর গ্রামের আব্দুস ছামাদের স্ত্রী রাবিয়া আক্তার।,”

এ ঘটনায় ২ জন আসামীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।  শনিবার সাংবাদিকদের এমনটাই জানান ওই মামলার বাদী মোস্তাফিজুর রহমান।  মামলার বিবরন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলায় উল্লেখিত আসামিদের সাথে সাইদুলের পরিবারের ঝামেলা চলছিল। গত ৬ সেপ্টেম্বর শনিবার সাইদুল দক্ষিণ লক্ষীপুর এলাকায় তাঁর নিজ জমিতে ধান রোপনের কাজ করছিলো। এ সময় ওই জমিতে সাইদুলের সাথে তাঁর কাকা মোস্তাফিজুর রহমানও ধান রোপনের কাজ করছিলো।,”

ওই সময় মামলায় উল্লেখিত আসামীগণ পূর্ব শত্রুতার জের ধরে নিজ নিজ হাতে রামদা, লোহার রড,  লাঠি নিয়ে সাইদুল এর জমিতে প্রবেশ করে আব্দুর রশিদ তাঁর হাতে থাকা ধারালো রামদা দিয়ে সাইদুলের মাথায় আঘাত করে। এ সময় সাইদুল মাটিতে লুটিয়ে পড়লে অপর আসামীরা তাদের হাতে থাকা লোহার রড ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে মারাত্মক জখম করে । আহত সাইদুল ৭ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।,”

পরবর্তিতে ৯ সেপ্টেম্বর মোস্তাফিজুর রহমান ৬ জনকে আসামি করে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।   দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, এই ঘটনায় জিয়া ও ইয়াসিন নামে ২ জন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।,”

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd