রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য প্রশাসক ৪ মাস ধরে বাড়ি ভাড়া দিচ্ছেন না

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৫ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম যোগদান করে আরএমও কোয়াটারে বসবাস করলেও দীর্ঘ ৪ মাসেও বাড়ি ভাড়া দেননি।,”

তিনি যোগদানের পর বাসা ব্যবহার করছেন না এই মিথ্যা তথ্য সরকারের দপ্তরে দিয়ে প্রতিমাসে বাড়ি ভাড়াসহ সম্পূর্ণ বেতন উত্তোলন করছেন। এ ব্যাপারে ২০ সেপ্টেম্বর মোবাইলে কথা বললে, তিনি বলেন, আমি আবেদন করেছি এবং আগামী মাসে বকেয়াসহ সম্পূর্ণ ভাড়া পরিশোধ করবো। অথচ তিনি নিজেই দুইজন চিকিৎসককে বাড়ি ভাড়া পরিশোদের জন্য নোটিশ প্রদান করেছেন।,”

অপরদিকে নেত্রকোণা সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা ১ সেপ্টেম্বর ১০ দিনের মধ্যে বাসা ভাড়া পরিশোধের প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। সিভিল সার্জনের এই নির্দেশের প্রেক্ষিতে ডাঃ কল্যাণী রানী ঘোষকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও ২০ সেপ্টেম্বর পর্যন্ত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।,”

উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম সরকারি বাড়ি ভাড়া পরিশোধ পূর্বক বাসা ছেড়ে দেওয়ার জন্য ডাঃ সঞ্জীব দত্ত ও মোঃ মারুফ-উল-আলম তালুকদার কে চিঠি প্রদান করেন। অথচ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম নিজেই দীর্ঘ ৪ মাস যাবৎ বাসা ভাড়া না দিয়ে বেতন উত্তোলন করেন।,”

তদন্ত কমিটি দুই চিকিৎসকসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিষয়টি তদন্ত করে সঠিক প্রতিবেদন সিভিল সার্জন বরাবরে প্রেরণ করার দাবি এলাকাবাসীর। তদন্ত কমিটির আহ্বায়ক ডাঃ কল্যাণী রানী ঘোষ বলেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত রিপোর্ট শেষ না হওয়া পর্যন্ত আর কিছুই বলতে পারবো না।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd