বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে কেন্দুয়ায় এমপি হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন টিম রনি প্রতিদিন হতদরিদ্রদের ইফতারী বিলাচ্ছেন নেত্রকোণায়  সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল পূর্বধলায় ৫ কোটি টাকার সড়কে বেড়া দিয়ে নির্মাণে বাধা ।। ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ কেন্দুয়ায় মাদ্রাসা সুপার বাদরুলকে রাজকীয় বিদায় সংবর্ধনা নেত্রকোণার সাংবাদিক আকাশের পিতা রব্বানী’র ইন্তেকাল বারহাট্টায় নব নির্বাচিত এমপির মতবিনিময় খালিয়াজুড়ির উড়াল সেতুর যাচাই প্রকল্প অনুমোদিত নেত্রকোণার মিডিয়া ব্যক্তিত্ব মুখলেছুর রহমানের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার নেত্রকোণায় বালাইনাশকের ব্যবহার বিষয়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

ফায়ার সার্ভিসে কর্মরত কেন্দুয়ার শামীম আগুন নেভাতে গিয়ে নিহত

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪০ পঠিত

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ার ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ (রুকেল) টঙ্গীর কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে মৃত্যুবরণ করেছেন। ২৩ সেপ্টেম্বর শামীমের বন্ধু প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া বিষয়টি  সাংবাদিকদের  নিশ্চিত করেছেন।

শামীমের শরীরের প্রায় ৯৫% এর বেশি পুড়ে গিয়েছিল বলে তিনি জানান।   জানা গেছে,শামীম আহমেদ প্রায় ২২ বছর যাবত ফায়ার সার্ভিসের নিবেদিত কর্মী হিসেবে সুনামের সাথে চাকুরী করে আসছিলেন। শামীম আহমেদ কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের সাহেবের বাপ এর ছেলে এবং গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন।

জানা গেছে, ২২ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করেন। এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ কয়েকজন গুরুতর দগ্ধ হন ।

এর মধ্যে শামীম আহমেদ (রুকেল) প্রায় ৯৫% পুড়ে গিয়েছিলেন। পরে দগ্ধদের উদ্ধার করে দ্রুত মেডিকেল কলেজে নিয়ে গেলে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আবস্থায় ২৩ সেপ্টেম্বর শামীম আহমেদ (রোকেল) মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd