বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার দুর্গাপুর পৌর এলাকার দশভূজা বাড়ি মন্দির ২৪ সেপ্টেম্বর পরিদর্শন করেছেন নেত্রকোণা ৩১ বিজিবির অধিনায়ক এস এম কামরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ৩১ বিজিবির সহকারি পরিচালক আব্দুল আওয়াল, দশভূজা বাড়ি পূজা মন্দির কমিটির সভাপতি ধিরেশ পত্র নবিশ, নেত্রকোণা প্রেসক্লাব সাধারণ সম্পদাক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, দূর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, দূর্গাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ। বিজিবি কর্তৃপক্ষ জানায়, আসন্ন দূর্গাপুজার নিরাপত্তা নিশ্চিত করণের জন্য দুর্গাপুরে ১১ প্লাটুন অতিরিক্ত বিজিবি মোতায়ন করা হয়েছে। দুর্গাপুর উপজেলায় এবছর ৬২ টি মন্ডপে পূজা উদযাপিত হবে।
Leave a Reply