শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে টাইফয়েড টিকার ক্যাম্পেইন উদ্বোধন

মো: হাবিবুল্লাহ, কামরুল ইসলাম রতন
  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪২৫ পঠিত

মোহনগঞ্জ ও খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভা সহ ৭টি ইউনিয়নে একযোগে টাইফয়েডের টিকা ১২ অক্টোবর শুভ উদ্বোধন হয়েছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু টিকা পাবে। এই টিকাদান কার্যক্রম ১৩ নভেম্বর পর্যন্ত চলবে।

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে টাইফয়েড ক্যাম্পেইন- ২০২৫ প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের। অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন, সাংবাদিক শ্যামল চৌধুরী, হাসপাতাল স্টাফ মুশফিকুর রহমান বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

নেত্রকোণা সিভিল সার্জন অফিসের ডব্লিউএইচও প্রতিনিধি ড. বাসার মোহনগঞ্জ পৌরসভার ক্যাম্পেইন পরিদর্শন করেন। মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের টাইফয়েড ক্যাম্পেইনের দায়িত্বে ছিল মোহনগঞ্জ পৌরসভার অফিস সহকারি সেলিনা আক্তার, স্বেচ্ছাসেবী নিলয়, জুবায়ের আহম্মেদ, আনিকা আক্তার, টিকাদানকারী সুরমা দেবনাথ ও মোঃ প্লাবন।

এছাড়াও  নেত্রকোনা জেলার খালিয়াজুরীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ রবিবার  খালিয়াজুরী উপজেলার সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনে  প্রথম বারের মতো টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন হয়। উক্ত প্রতিষ্ঠানের প্রায় ১৭৫ জন শিক্ষার্থী প্রথম পর্যায়ে টাইফয়েড টিকা গ্রহণ করেন। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু – কিশোর – কিশোরী এই টাইফয়েড টিকা বিনামূল্যে নিতে পারবেন।

জন্ম সনদ নেই এমন শিশুরাও টাইফয়েড টিকা নিতে পারবেন। ( এম,টি,ই,পি,আই) মোহাম্মদ আশরাফুর রহমান কয়েস এর সঞ্চালনায় ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোঃ আরেফিন আজিম এর সভাপতিত্বে   অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত)  মোঃ রায়হান,  সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপংকর দত্ত রায়, খালিয়াজুরী কলেজের প্রভাষক ও সাংবাদিক  জিয়াউর রহমান হিমেল, দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সেলিম আহমেদ শুভ ও এলাকার সম্মানিত ব্যক্তি বর্গ।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd