বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার কাকুড়া বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ভ্যানচালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।,”
আটককৃতরা হলেন, কাভার্ড ভ্যান চালক ইব্রাহিম ও তার সহকারী সাব্বির । বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, কাকুড়া বাজার এলাকায় সন্দেহজনক ভাবে একটি কাভার্ড ভ্যান চলাচল করছিল। স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে থানায় আনা হয়।.”
পরে ভ্যানে থাকা চালক ও তার সহকারীকে আটক করা হয়। ভ্যানে ভারতীয় শাড়ি, থ্রিপিসসহ ভারতীয় অন্য আরো পন্য রয়েছে। ওসি আরও জানান, জব্দকৃত পণ্যের মূল্য আনুমানিক কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।.” সঠিক পরিমাণ ও মূল্য নির্ধারণের কাজ চলছে। পরবর্তীতে থানায় মামলা দায়ের করে আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।,”
Leave a Reply