মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

ময়মনসিংহ  বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীকে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫০ পঠিত

 

বিশেষ প্রতিনিধি  :ময়মনসিংহ এর নবাগত বিভাগীয় কমিশনার  ফারাহ শাম্মী এনডিসিকে  ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছন । ৪ ডিসেম্বর  বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।,

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম, সহ-সভাপতি রফিকুল ইসলাম আধার এডভোকেট, ম. কিবরিয়া চৌধুরী সেলিম, এম মোখলেসুর রহমান খান, মতিউল আলম, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন খসরু ও ভজন দাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক লিটন, সমাজকল্যাণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন আহমেদ, এস এম শহিদুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান তালুকদার, নাবিলা আফরিন প্রমুখ। ,

তাঁরা নবাগত বিভাগীয় কমিশনারকে স্বাগত জানিয়ে তাঁর দায়িত্বকালকে সফল ও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা গ্রহণ করে আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “ময়মনসিংহ বিভাগের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং জনগণকে সেবা প্রদানই আমার মূল লক্ষ্য। ,

এ অঙ্গনে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি সাংবাদিকদের সাথে  সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ নজরুল  ইসলাম নবনিযুক্ত কমিশনারের পূর্ববর্তী দায়িত্ব পালনকালীন সাফল্য ও প্রশাসনিক দক্ষতার প্রশংসা করেন। তিনি  প্রেসক্লাবের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd