মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

নেত্রকোণা  ট্র্যাজেডি দিবস পালিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৭ পঠিত

 

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা ট্র্যাজেডি দিবস  নানা আয়োজনে পালিত হয়েছে।   ৮ ডিসেম্বর বোমা হামালায় ৮ জন নিহত ও বহু আহতের ট্র্যাজিডি দিবস নানা আয়োজনে পালিত হয়।সোমবার দিবসটি স্মরণে জেলা  উদীচী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচির মাধ্যমে পালন করে।,

কর্মসূচির মধ্যে ছিল,  শহীদ স্মৃতি বেদীতে পুস্পস্তবক অর্পণ, কালো পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারণ, এক মিনিট শহর  স্তব্ধ কর্মসূচি, শহীদদের কবর জিয়ারত,শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাত,সন্ত্রাস ও মৌলবাদ বিরোধী গণসমাবেশ। সকালে শহরের অজহর রোডে জেলা উদীচী কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও নিহতদের  স্মৃতিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ,

এসময় জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।বিকেলে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় সন্ত্রাস ও মৌলবাদবিরোধী সমাবেশ।২০০৫ সালের ৮ ডিসেম্বর শহরের অজহর রোডে জেলা উদীচী কার্যালয়ের সামনে  জেএমবির আত্মঘাতী বোমা হামলায় উদীচীর শিল্পীসহ  আটজন নিহত হন । আহত হন অন্তত ৫০ জন। এ ঘটনার মামলায় জেএমবির শীর্ষ সাত সদস্যের ফাঁসি এবং বাংলা ভাইয়ের স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd