বিশেষ প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের লক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে ১০ ডিসেম্বর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌরসভার হল রুমে আলোচনা সভায় মিলিত হয় । ,
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল হক খান মিল্কী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ পরিচালক মোঃ আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার ,অতিরিক্ত পিপি এডভোকেট রেজাউল করিম ,বাংলাদেশ জাতীয়তাবাদি সাংবাদিক ফোরাম নেত্রকোনা জেলা শাখার সভাপতি সারোয়ার পারভেজ বাবু ,মানবাধিকার সংস্থা এর অঞ্চলিক পরিচালক আব্দুল আওয়াল খান,নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব এম মুখলেসুর রহমান খান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নেত্রকোনা জেলা শাখার সাধারন সম্পাদক সুলতান আহমেদ, সাংবাদিক দিলোয়ার হোসেন প্রমুখ
Leave a Reply