বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

কেন্দুয়ায় ‘সবার জন্য মাসিক স্বাস্থ্যব্যবস্থা’ বিষয়ক কর্মশালা

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৪ পঠিত
?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

কেন্দুয়া প্রতিনিধিঃ নারীদের মাসিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক কুসংস্কার ও ট্যাবু ভাঙার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়ায় “Empower Menstrual Hygiene for All” শীর্ষক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৩০ ডিসেম্বর  কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়। যুব নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্ল্যানেট এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ প্ল্যানেটের নির্বাহী পরিচালক এবিএম মাহমুদুল হাসান। খন্দকার ফারজানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম।

বক্তব্য দেন ইয়ুথ প্ল্যানেটের সহকারী পরিচালক শেখ ইমরানুল হক জেনিস , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ব্রজগোপাল মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইউনুস রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ যুব স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স এম্বাসির চার্জ দ্যা এফেয়ারস ফ্রেডরিক ইঞ্জা। তিনি মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় সচেতনতা বৃদ্ধির উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের কার্যক্রম নারীর মর্যাদা ও স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে মাসিক স্বাস্থ্যবিধি মেনে চলা, কিশোরীদের শারীরিক পরিবর্তন সম্পর্কে সচেতনতা, নিরাপদ স্যানিটারি ব্যবহারের গুরুত্ব এবং পরিবেশবান্ধব পুনঃব্যবহারযোগ্য প্যাড ব্যবহারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি