শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪১১ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণায় বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা ০৭ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।   ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা, সিলভিকালচার রিসার্চ বিভাগ, বিএফআরআই মোঃ মিজান-উল-হক এর সভাপতিত্বে ও বিএফআরআই এর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়ির রিসার্চ অফিসার মোঃ জহিরুল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম সরদার, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, নেত্রকোণা চেম্বার অব কমার্সের পরিচালক দিদারুল আলম দিদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জেলা চেম্বার, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দ। বন ব্যবস্থাপনা উইং এর প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন মোঃ মিজান-উল-হক বিভাগীয় বন কর্মকর্তা, সিলভিকালচার রিসার্চ বিভাগ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম ও বনজ সম্পদ উইং এর প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন সাদ্দাম হোসেন, রিসার্চ অফিসার, কাষ্ঠ যোজনা বিভাগ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd