মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

খালিয়াজুরী উপজেলা বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭৪ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধিঃ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ১৫ জানুয়ারী নেত্রকোনা জেলা প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খালিয়াজুড়ি উপজেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান কেস্টু।

বক্তব্যে তিনি বলেন, নেত্রকোনা-৪ (মদন-মোহনগন্জ-খালিয়াজুরী) আসনে বিএনপির কান্ডারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তার নির্বাচনী এলাকায় বিএনপির নেতাকর্মীরা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ কোন ধরনের অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে কি না তা খতিয়ে দেখে নিয়মিত প্রতিবেদন দেয়ার জন্য ৩ থানায় ৩ জনকে দায়িত্ব দেয়া হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ভাবমূর্তিকে বিনষ্ট করার লক্ষ্যে তথাকথিত বিএনপির কর্মীর নামে ৭ জানুয়ারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সহ সভাপতি ইদ্রিস আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়া উদ্দিন, চাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলকাছ মিয়াকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করে।

এই অভিযোগের ভিত্তিতে ১২ জানুয়ারী কিছু গণমাধ্যমে খালিয়াজুড়ি উপজেলা বিএনপির ফাইভ স্টার বাহিনী শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি তাদের দৃষ্টি গোচর হওয়ায় তারা এই ধরনের মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd