বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য ও মাছরাঙা টিভি এর নেত্রকোণা জেলা প্রতিনিধি মীর মনিরুজ্জামান খুশবু এর পিতা মীর ফজলুল হক এর রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল ৩০ জানুয়ারি নেত্রকোণা শহরের নাগড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত দোয়া মাহফিলে আল মদিনা কমপ্লেক্সের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল্লাহ ,সাবেক পি.পি ইফতেকার উদ্দিন মাসুদ , নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান , নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম,মুখলেছুর রহমান খান, নেত্রকোনা জেলা প্রেসক্লাব এর সদস্য হানিফ উল্লাহ আকাশ, নজরুল ইসলাম, আনিসুর রহমান ও সাংবাদিক রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসুল্লিগণ অংশ নেন। উল্লেখ্য তিনি গত মঙ্গলবার বার্ধক্য জনিত রোগে নেত্রকোনা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
Leave a Reply