সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

মোঃ কামরুল ইসলাম রতন
  • আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬৪ পঠিত

 

মোহনগঞ্জ  সংবাদদাতা ঃ নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর  ৪৩ তম বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোণা জেলার আন্তঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট – ২০২৬ সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত হয়।,

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা। সভাপতিত্ব করেন মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোমেনুল ইসলাম। নেত্রকোনা জেলার দশটি উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা কর্মচারী সমন্বয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ১২ দলে ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়। ,

ফাইনাল পর্যায়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চ্যাম্পিয়ন এবং আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রানার্সআপ হয়।  সর্বশেষে  নেত্রকোনা সিভিল সার্জন ডাঃ মোঃ গোলাম মাওলা পুরস্কার বিতরণ করেন।,

এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম সারোয়ার খোকন, মোঃ কামরুল ইসলাম রতন, মোঃ আবুল কাশেম আজাদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মেডিকেল অফিসার ডাঃ অলক কান্তি তালুকদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নেছা চাঁদনী, অফিস স্টাফ মাহবুবুর রহমান খান, মুশফিকুর রহমান বকুল, নাজমুল ইসলাম প্রমুখ।

  

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd