মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে সোমবার রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদেরের নেতৃত্বে প্রাত্যহিক মোবাইল কোর্ট পরিচালনা করেন। ওই প্রাত্যহিক মোবাইল কোর্ট পরিচালনার সময় ৫জনকে জরিমানা ও গ্রেপ্তার করা হয়।
তাদেরকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড মোঃ সুলতান মিয়ার ছেলে মোঃ ওয়ালিউল্লাহ্ (৪০), মোঃ মজিবুরের ছেলে মোঃ হাবিব (২৫), সুরুজ আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (৫০), দন্ডবিধি ১৫৬০ এর ২৯১ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা অর্থদন্ড মোঃ বাবুল মিয়ার ছেলে মোঃ শরীফ মিয়া। মোহনগঞ্জ থানা পুলিশ সোমবার বড়তলী অটো মিল সংলগ্ন এলাকা থেকে গাগলাজুরের মৃত কালু মিয়ার ছেলে মোঃ রাব্বি আহাম্মদ (২৬) কে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশী করে ৮ পিছ ইয়াবাসহ গাঁজা পাওয়া যায়।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) (১৬) ধারায় ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১২শ টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এম.এ. কাদের বলেন, প্রাত্যহিক মোবাইল কোর্ট পরিচালনার সময় যৌথ বাহিনী সার্বিক সহযোগিতা করেন।
Leave a Reply