শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

মোহনগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনসহ যৌথ বাহিনীর মহড়া

মোঃ কামরুল ইসলাম রতন
  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬০ পঠিত

মোহনগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার মোহনগঞ্জে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার প্রশাসনসহ যৌথ বাহিনীর একটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এম.এ কাদের নেতৃত্বে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নিলুফা আক্তার, বাংলাদেশ সেনাবাহিনীর ল্যাফটেন্যান্ট রেজায়ে রাব্বী, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর ইসলাম হারুন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নায়েক সুবেদার রমজান আলী, র‌্যাব ডিএডি আবু হানিফ, আনসার ব্যাটালিয়ন হাবিলদার মোকাদ্দেছসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করতেই এই মহড়ার আয়োজন করা হয়।

মহড়ার মূল উদ্দেশ্য ছিল ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি যাচাই করা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোহনগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন। মহড়া শেষে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছায়। এতে নির্বাচনকে কেন্দ্র করে জনমনে স্বস্তি ও শান্তিপূর্ণ পরিবেশের অনুভূতি সৃষ্টি হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এম.এ কাদের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ ধরনের যৌথ অভিযান ও মহড়া নিয়মিতভাবে অব্যাহত থাকবে। নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন পরবর্তী সময়েও যৌথ বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd