বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনার ৫টি সংসদীয় আসনের ফলাফল ১২ ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে জানা যায়, ৫টি আসনের মধ্যে ৪টিতে বিএনপি এবং ১টিতে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছে।এ ছাড়া গণভোটে ‘হ্যাঁ’তে ৫ লাখ ৯৯ হাজার ৭৬৬ এবং ‘না’ ৩ লাখ ৬৪ হাজার ৯০৩ ভোট পড়েছে।
নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের গোলাম রব্বানী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৭ হাজার ৪৮৮ ভোট।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বিএনপির প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭১ হাজার ৩৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির ফাহিম রহমান খান পাঠান (শাপলা কলি) ৬৭ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন।
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বিএনপির বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল (ঘোড়া) ৬৮ হাজার ৯৬১ ভোট পেয়েছেন।
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার (দাঁড়িপাল্লা) ৩৯ হাজার ৮৪০ ভোট পেয়েছেন।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা দাঁড়িপাল্লা প্রতীকে ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৪১২ ভোট পেয়েছেন।
Leave a Reply