শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

ভূমি প্রতিমন্ত্রীর প্রথম নিজ এলাকায় আগমন কলমাকান্দায় গার্ড অব অনার, বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৬ পঠিত

কলমাকান্দা প্রতিনিধি:  নেত্রকোনা–১ আসনের স্থানীয় সংসদ সদস্য ও নবনিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি দায়িত্ব গ্রহণের পর এই প্রথম নিজ উপজেলা কলমাকান্দায় আগমন করেছেন। ২০ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে উপজেলা প্রশাসন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।,”

পরে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়। উদ্বোধনী শেষে ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার।,”

তিনি সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান এবং বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার উপর গুরুত্বারোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।,”

দোয়া পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। এদিন তিনি নিজ গ্রামের বাড়ি সংলগ্ন মসজিদে জুমার নামাজ আদায় এবং বাবা-মায়ের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।  পরে তিনি উপজেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। এলাকাবাসীর মধ্যে এ সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।,:

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd