বিশেষ প্রতিনিধিঃ কৃষি ব্যাংক বারহাট্টা উপজেলা শাখার ফিল্ড অফিসার, মোঃ জালাল মিয়া, পিতা- সিদ্দিকুর রহমান ও কৃষি ব্যাংক বারহাট্টা উপজেলা শাখার ব্যবস্থাপক আল বাড়ী উল মোসাদ্দের এর নামে বিজ্ঞ আমলী আদালত বারহাট্টা, নেত্রকোণায় সি.আর.মামলা নং- ৪৯ (১) ২০২৬ দায়ের করেছেন নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার ডেমুরা গ্রামের মৃত আঃ রশিদ তালুকদারের ছেলে কামাল তালুকদার।
মামলার বিবরণে প্রকাশ- বাদী কামাল তালুকদারের একটি গরুর খামার ও ফিসারি রয়েছে এই খামার ও ফিসারির নামে কৃষি ব্যাংক বারহাট্টা উপজেলা শাখায় সি.সি ঋণ রয়েছে।
উক্ত ঋণটিকে পুনরায় ৫০ লক্ষ টাকায় বাড়িয়ে দেয়ার জন্য উল্লেখিত কর্মকর্তাদের কাছে গেলে তাদেরকে ৩ লক্ষ টাকা প্রদান করলে তারা ৫০ লক্ষ টাকা এই ঋণকে বাড়িয়ে দিবেন বলে বাদীকে জানান। মামলার বিবরণে আরও প্রকাশ মামলার বাদি তার খামারের ২টি গরু বিক্রি করে ৩ লক্ষ টাকা আসামীদের প্রদান করেন।
এখন উল্লেখিত আসামী, কৃষি ব্যাংক বারহাট্টা উপজেলা শাখার ফিল্ড অফিসার, মোঃ জালাল মিয়া ও কৃষি ব্যাংক বারহাট্টা উপজেলা শাখার ব্যবস্থাপক আল বাড়ী উল মোসাদ্দের ঋণের টাকা ৫০ লক্ষ করে দেয়ার ব্যাপারে আজ কাল ও দেই দিচ্ছি বলে কাল ক্ষেপন করছেন। এমতাবস্থায় বাদী তার দেয়া টাকা ফেরত চাইলে আসামীগণ কোন টাকা নেয়নি এবং সাফ অস্বীকার করেছেন।
এমতাবস্থায় বাদী অর্থ অভাবে তার ফিসারির ব্যবসা চালাতে হিমসীম খাচ্ছেন।
Leave a Reply