শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আবশ্যক নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ

নেত্রকোনায় সিন্ডিকেটের কবজায় এলপিজি গ্যাস ।। জিম্মি ভোক্তা ও খুচরা বিক্রেতারা

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৭৬ পঠিত

 

বিশেষ  প্রতিনিধি,নেত্রকোনায় সিন্ডিকেটের কবজায় এলপিজি গ্যাস জিম্মি ভোক্তা ও খুচরা বিক্রেতারা ।দীর্ঘদিন ধরে চলে আসা এই শক্তিশালী সিন্ডিকেটের স্বেচ্ছাচারী মূল্য নির্ধারণে সাধারণ মানুষ ও খুচরা ব্যবসায়ীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ,

অনুসন্ধানে জানা গেছে, জেলার পাইকারি বিক্রেতারা একটি শক্তিশালী চক্র তৈরি করে কৃত্রিম সংকট ও ইচ্ছেমতো দাম বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করছে। নেত্রকোনা সদর, মোহনগঞ্জ ও আটপাড়াসহ জেলার বিভিন্ন এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজার এখন অসাধু সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। ,

সরকারি নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে খুচরা বিক্রেতাদের কাছে গ্যাস সরবরাহ করছে তারা। ফলে খুচরা বিক্রেতারাও বেশি দামে গ্যাস বিক্রি করতে বাধ্য হচ্ছেন। খুচরা বাজারেও অস্থিরতা পাইকারি সিন্ডিকেটের সুযোগ নিয়ে অনেক খুচরা বিক্রেতাও অসাধু ব্যবসায় মেতে উঠেছেন। তারা নির্ধারিত দামের চেয়ে কয়েকগুণ বেশি মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে গ্যাস বিক্রি করছেন। এতে করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।,

সাধারণ ভোক্তাদের অভিযোগ, “গ্যাসের দাম কত হবে সেটা সরকারি দপ্তরে নয়, বরং নির্ধারিত হয় এই অসাধু ব্যবসায়ীদের টেবিলে।”  সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকি এবং অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।,

ভোক্তাদের দাবি—অনতিবিলম্বে সিন্ডিকেট ভেঙে দিয়ে সরবরাহ স্বাভাবিক করা। সরকারি নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা। পাইকারি ও খুচরা পর্যায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই গ্যাস সংকটের সমাধান এবং অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd