বিশেষ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে এবং একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনের আহ্বানের মধ্য দিয়ে নেত্রকোনায় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামী, নেত্রকোনা জেলা শাখার মিডিয়া বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়। জেলা মিডিয়া বিভাগের প্রধান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. বদরুল আমিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূইয়া এবং জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, সিনিয়র সাংবাদিক ফজলুল হক রুমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোনা জেলা শাখার সভাপতি তাওহীদ ।
উপস্থিত ছিলেন, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পেশাজীবী এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply