মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে  চুরি  কেন্দুয়ায় বিষপানে আত্মহত্যা শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকন্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন মদনে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর ৬দিন ধরে অনশন সড়ক দুর্ঘটনায় কেন্দুয়ার সাথী আক্তারের মৃত্যু নেত্রকোণা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামানের  দায়িত্বভার গ্রহণ উন্নয়নমুলক কাজে সাংবাদিকদের সাথে চান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোণার নবাগত জেলা প্রশাসক মুশফিকুর রহমানের যোগদান নেত্রকোণায় এআরএফবি‘র উদ্যোগে প্রতিবন্ধিদের মাঝে  খাদ্য সামগ্রী বিতরণ

নেত্রকোনায় খাল খনন উদ্বোধন করলেন  এমপি  ডাঃ আনোয়ারুল হক

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৩৫ পঠিত

বিশেষ প্রতিনিধি: বর্তমান সরকাররের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে বাস্তবায়নাধীন “পুকুর ও খাল উন্নয়ন (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় নেত্রকোণা সদর উপজেলার ঐতিহাসিক তিলকখালি খাল খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ৯ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এ খাল খনন কাজের উদ্বোধন করেন নেত্রকোণা-২  (সদর-বারহাট্টা) আসনের এমপি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. আনোয়ারুল হক বলেন, তিলকখালি খাল খনন কাজ সম্পন্ন হলে এ প্রকল্পটি এলাকার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কাজটি সফলভাবে সম্পন্ন হলে মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে এনে উদ্বোধন করার চেষ্টা করবো। এলজিইডি বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ তিলকখালি খাল খনন করা হবে। এ কাজে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ টাকা। খালটির চেইনেজ ০০ মিটার থেকে ৪০২০ মিটার পর্যন্ত খনন কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান আর.এস.জেড. কনস্ট্রাকশন।

নেত্রকোণা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি নেত্রকোণার নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট মাহফুজুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু। সংশ্লিষ্টরা জানান, খালটি খনন সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী,  জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd