বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

বারহাট্টায় নব নির্বাচিত এমপির মতবিনিময়

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৩৯ পঠিত

বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এক পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক। ১  মার্চ উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামান ।

সভায় বক্তব্য রাখেন, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ শিবিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম গোলাম হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল,  উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আক্কাস আলী, সহ সভাপতি আরিফুল্লাহ সোহেল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুকসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,  বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এই মত বিনিময় সভায় অংশ নেন।

পরিচিতি ও মতবিনিময়ের সময় নব নির্বাচিত এমপি উপজেলা পর্যায়ের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে প্রশাসনের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।  এছাড়া বিভিন্ন দফতরের প্রয়োজন ও চাহিদা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরের সাথে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হবে। তিনি বারহাট্টাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd