শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
  দূর্গাপুরে মুক্তিযোদ্ধা জব্বার আনছারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহনগঞ্জে অক্টোবর মাসের আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত নেত্রকোণায় স্ত্রীর মামলায় ইউপি সচিব কারাগারে হাওরের প্রাণ শামুক-ঝিনুক নিধন বন্ধের দাবিতে মদনে মানবন্ধন নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের  মতবিনিময় সভা নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিন্টুর  মাতৃ বিয়োগ নেত্রকোনায় ৪৪ পিস ট্যাবলেটসহ   আটক-২।। মাদকবিরোধী অভিযানের দাবি এলাকাবাসীর পিএসসির নতুন সদস্য হলেন  পূর্বধলার  মেয়ে  শামীমা সুলতানা কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩

  দূর্গাপুরে মুক্তিযোদ্ধা জব্বার আনছারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহীন মিয়া
  • আপডেট : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১০ পঠিত

 

 

শাহীন মিয়া,  দুর্গাপুর প্রতিনিধি :   নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বরদল উচ্চ বিদ্যালয় মাঠে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শিক্ষানুরাগী ও সমাজসংস্কারক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আনছারীর স্মরণে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বরদল উচ্চ বিদ্যালয় মাঠে ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা ও দোয়া মাহফিল।,

বরদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হেলিম এর সভাপতিত্বে এবং রাইসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওবায়দুল হক,চেয়ারম্যান, খারনই ইউনিয়ন পরিষদ,বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী: সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা,মোশতাক আহমেদ পলাশ, বিএনপি নেতা,আনিসুর রহমান, সদস্য সচিব, খারনই ইউনিয়ন বিএনপি,আব্দুল খালেক,মেম্বার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চান মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপি, প্রবীর সরকার,সভাপতি, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়,মোঃ বাবুল মিয়া,সভাপতি, ইউনিয়ন বিএনপি,মোস্তাফিজুর রহমান আনছারী প্রমুখ।,

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিতছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ,  শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আনছারী ১৯৩৮ সালে নেত্রকোনা মহকুমার আটপাড়া থানার বিষ্ণুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন এবং নেত্রকোনা সরকারি কলেজ থেকে আইএ পাস করেন। ছাত্রাবস্থায় তিনি নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি  হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৬০ সালের শেষের দিকে তিনি বৈবাহিক সূত্রে কলমাকান্দা থানার কান্তপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।,

তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম এক বীর সংগঠক এবং মহাদেও ইয়ুথ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ। স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি অবহেলিত বরদল গ্রামে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন এবং এলাকার শিক্ষার প্রসারে বরদল প্রাথমিক বিদ্যালয়, বরদল উচ্চ বিদ্যালয় ও আল-আমিন মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া স্থানীয় বরদল বাজার ও মসজিদ প্রতিষ্ঠায়ও তাঁর অনন্য অবদান রয়েছে। আলোচনা সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd