রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :

কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৪১ পঠিত

 

 

 

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনার  কেন্দুয়া উপজেলায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার ভোর ৬টায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।,

এর আগে ২৪ অক্টোবর গভীর রাতে কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন কাশিপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে বিল্লাল (২২), রুস্তম আলীর ছেলে হারুন (২৭) ও এখলাছ মিয়ার ছেলে রুবেল (২৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পুবাইল গ্রামের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে কাশিপুর গ্রামের বিল্লালে মিয়ার প্রেমের সম্পর্ক তৈরী হয়। সেই সম্পর্কের জের ধরে শনিবার রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন।,

পরে তাকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগে প্রকাশ। পরে ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সজল সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে আটক করে। থানায় নিয়ে আসে।কেন্দুয়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে রোববার ভোর ৬টার দিকে  অভিযান চালিয়ে তিনকে আটক করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd