বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোণায় ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের প্রার্থনার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসব । নেত্রকোনা-২ (সদর -বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডাক্তার আনোয়ারুল হক নেত্রকোনা পৌরসভা, নেত্রকোনা সদর উপজেলা এবং তার নির্বাচনী এলাকা বারহাট্টার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। ,
এ সময় নেত্রকোনা জেলা পরিষদ এর প্রশাসক নুরুজ্জামান নুরু,জেলা পূজা উদযাপন পরিষদের সভপতি জ্ঞানেশ চন্দ্র সরকার ,সাধারণ সম্পাদক লিটন পণ্ডিতসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।,
এমপি আনোয়ারুল হক পূজা মন্ডপ পরিদর্শন এর সময় বলেন উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে পূজা সুসম্পন্ন করার লক্ষ্যে বর্তমান সরকারের পক্ষ থেকে সকল প্রকার উদ্যোগ গ্রহন করা হয়েছে । আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পূজা মন্ডপের কার্যক্রম তদারকি করছেন।জেলায় এবার ৫৪৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
Leave a Reply