বিশেষ প্রতিনিধি, নেত্রকোনার মদনে ৫০০জন অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।(১২ অক্টোবর উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই বিশেষ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।,
ময়মনসিংহ ডা: কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং কুলিয়াটি গ্রামের সমাজসেবক মো: জয়নাল আবেদীনের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদানের পাশাপাশি ২০০ জনের চোখ পরীক্ষাকৃত রোগীকে প্রয়োজন অনুযায়ী কাছে দেখার চশমা প্রদান করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, চক্ষু ক্যাম্প উপলক্ষে দুই দিন আগে থেকেই পুরো ইউনিয়নজুড়ে মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানো হয়।,
প্রচারণার খবর পেয়ে সকাল থেকেই কুলিয়াটি গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে চোখের নানা সমস্যায় আক্রান্ত রোগীরা চিকিৎসা নিতে এসে ভিড় জমায়। এ ক্যাম্পটি ময়মনসিংহ ডা: কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের শাখা ‘ভিশন সেন্টার মদন’ এর ইনচার্জ জাহানারা আক্তার সানি ও ‘ভিশন সেন্টার কেন্দুয়া’র ইনচার্জ নুসরাত জাহান ইমা’র পরিচালনায় সফলভাবে সম্পন্ন হয়।কর্মসূচিটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন মো: কাজী আলম, মাদ্রাসার শিক্ষক হুজুর জাকারিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।,
আয়োজকবৃন্দ জানান, এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply