দুর্গাপুর উপজেলা সংবাদদাতা ঃ নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তেলুঞ্জিয়া এলাকায় লুৎফরুজ্জামান ফকির (আলীফ) নামে দুবৃত্তদের গুলিতে এক সাংবাদিক ও অবঃ সেনা সদস্য নিহত হয়েছেন। ১৫ অক্টোবর রাতেএ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে গুলি পড়ে থাকতে দেখা গেছে বলেও জানা গেছে।,
নিহত লুৎফরুজ্জামান আলীফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মহব্বত আলী ফকির। তিনি দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় পরিবার ও সন্তানদের নিয়ে বসবাস করতেন।স্থানীয় সূত্রে জানা যায়, আলীফ ফকির ‘রূপসী বাংলা’ টেলিভিশনের নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পাশাপাশি তিনি ‘‘ডিটেকটিভ আর্টিকেল’’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন বলেও জানা গেছে।,
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে লুৎফুজ্জামান ফকির তেলুঞ্জিয়া এলাকার রবিন সাংমার দোকানে তার রেখে যাওয়া মুঠোফোন নিতে যান। এ সময় দুই যুবক এসে তাকে লক্ষ্য করে পরপর ৫টি গুলি ছোড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী চা দোকানের মালিক রবিন রাংসা বলেন, ঘটনার আগে দুই ব্যক্তি তাঁর দোকানে এসে সিগারেট কেনেন। তাঁদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। ,
এর আগে আলিফ ফকির তার দোকানে একটি মোবাইল ফোন রেখে গিয়েছিলেন। পরে ওই মোবাইল ফোন নিতে ওই দোকানে যান আলিফ ফকির। এরপর ওই দুই ব্যক্তি সিগারেট নিয়ে আলীফ ফকিরের পিছু নেন। এর পরপরই আমি তিনটি গুলির শব্দ শুনতে পাই। পরে ভয়ে দোকান থেকে বাড়ির ভেতরে চলে যাই।নিহতের স্ত্রী আনন্দিতা সরকার জানান, ঘটনার সময় আমি বাসায় ছিলেন। এ সময় আমার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে, এমন খবর শুনে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখি । পরবর্তিতে স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাই।,
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ খান জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত পাওয়া গেছে। নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।
Leave a Reply