মোহাম্মদ হাবিবুল্লাহ: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার মো. শিপন মিয়া (২২) নামের এক ছাত্রদল কর্মীর ১০ সেপ্টেম্বর রোজ শনিবার গভীর রাতে চিকিৎসার জন্য নেত্রকোনা যাওয়ার পথে মোহনগঞ্জে মৃত্যু হয়েছে। মৃত মো. শিপন মিয়া খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানুয়ারী গ্রামের মুতি মিয়া ও দোলনা আক্তার দম্পতির ছেলে তিনি খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। ,
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকার পর ১০ সেপ্টেম্বর গভীর রাতে চিকিৎসার জন্য নেত্রকোনা যাওয়ার পথে রাত ২টার দিকে মোহনগঞ্জে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের সভাপতি মাজহারুল হক পলিন ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত হৃদয়। ,
এদিকে নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এক প্রেস বিজ্ঞপ্তিতে শিপনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি ভিডিও কলে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিয়ে সমবেদনা জানান এবং মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনায় দোয়া করেন।
Leave a Reply