শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনাস্থ গোবিন্দশ্রী কল্যাণ সমিতির সভাপতি শামীম -সম্পাদক রাসেল মোহনগঞ্জে সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার দুর্গাপুরের মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে সাময়িকভাবে অব্যাহতি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে    সাংবাদিকদের সাথে মতবিনিময় পূর্বধলার ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা।। গ্রেপ্তার-১ সওজ ময়মনসিংহ জোনের নতুন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আনোয়ারুল আমিন পূর্বধলা কলেজের ভরপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ, বিচার দাবিতে বিক্ষোভ ।। অধ্যক্ষের কক্ষের দরজায় আগুন নেত্রকোনায়  সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ উদ্বোধন   কেন্দুয়ায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি রবিন গ্রেপ্তার

মোহনগঞ্জে সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ কামরুল ইসলাম রতন
  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৬৯ পঠিত

 

কামরুল ইসলাম রতন ঃ নেত্রকোনার মোহনগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুর রহিম কাজলের গাছে ঝুলন্ত লাশ ৯ অক্টোবর রোজ শুক্রবার  উপজেলার  বিরামপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের  কবরস্থানের একটি গাছ থেকে  উদ্ধার করেছে পুলিশ ।  নিহত ফজলুর রহিম কাজল পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের মরহুম জবান আলীর ছেলে।,

পুলিশ ও পারিবারিক সুত্রে  জানা যায় ৭ অক্টোবর  থেকে ফজলুর রহিম কাজল নিখোঁজ ছিলেন। এরপর থেকে পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেন। নিখোঁজ হওয়ার পর অপরিচিত একটি ফোন নম্বর থেকে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় গত ৭ অক্টোবর ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি  করা হয়।,

৯ অক্টোবর রোজ  শুক্রবার সকালে    মোহনগঞ্জ উপজেলার  বিরামপুর গ্রামের মোঃ দুলাল মিয়ার বাবা মরহুম মোহাম্মদ আলীর কবরস্থানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে  স্থানীয়রা  পুলিশ খবর দেয় ।খবর পেয়ে  নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd