শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে সাংবাদিক হত্যায় প্রত্যক্ষদর্শী দোকানদারের বক্তব্য কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী নেত্রকোনায়  বিএনএসবি চক্ষু হসপিটালের উদ্যোগে মতবিনিমিয়  সভা কলমাকান্দায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সচিবের টাকা আত্মসাতের অভিযোগ  নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশসন দিবস পালিত মদনে বিনামূল্যে চক্ষু সেবা সেনা সদস্য হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন নেত্রকোনায় রেড ক্রিসেন্টের সাধারন সভা অনুষ্টিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে  প্রধানমন্ত্রীর কাছে নেত্রকোনায় স্মারকলিপি নেত্রকোনায় উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

রাকিব মিয়া
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫৮ পঠিত

 

 

রাকিব মিয়া,কলমাকান্দা প্রতিনিধি :গ্রামীণ নারীর অবদান, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে নেত্রকোনার কলমাকান্দায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ‘গ্রামীণ নারী সম্মাননা’ অনুষ্ঠানে ১০ জন নারীকে সম্মাননা দেওয়া হয়। ১৫ অক্টোবর উপজেলার নয়াপাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে বারসিক ও গ্রিন কোয়ালিশন, কলমাকান্দার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ,

এবারের প্রতিপাদ্য ছিল—‘ গ্রামীণ নারীর উত্থান: বেইজিং-৩০ এবং স্থিতিস্থাপক ভবিষ্যৎ তৈরি করা’। কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রিন কোয়ালিশনের সভাপতি এ কে এম শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন সাহা, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কলি আক্তার, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, টিডব্লিউএ চেয়ারম্যান মুকুট স্নাল ও সাধারণ সম্পাদক সুজিত মানথিন, নারী পুলিশ সদস্য পাপিয়া আক্তার, ইউপি সদস্য তাজউদ্দিন আহমেদ, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিউলিপ মুং, নলছাপ্রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কপোতী ঘাগড়া এবং শিক্ষক মাহমুদা আক্তার।,

অনুষ্ঠানে বারসিকের প্রোগ্রাম অফিসার মো. আলমগীর উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বারসিকের উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা ও আল্পনা নাফাক। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে পরিবার, সমাজ ও স্থানীয় অর্থনীতির উন্নয়ন আরও গতিশীল হবে। অনুষ্ঠানের একপর্যায়ে অংশগ্রহণকারীরা নয়াপাড়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসব স্টলে স্থানীয় কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগ ও গ্রামীণ জীবনযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে এ আয়োজনের মধ্য দিয়ে গ্রামীণ নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd