বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :

মোহনগঞ্জে  গুলিতে গুরুতর আহত সুজন।। থানায় মামলা

মোঃ কামরুল ইসলাম রতন
  • আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৫৬ পঠিত

 

 

মোহনগঞ্জ   সংবাদদাতা  । নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়ায় মুখোশধারীর গুলিতে গুরুতর আহত সুজন চন্দ্র পালের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত সুজনের স্ত্রী টুম্পা রানী পাল বাদী হয়ে মোহনগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১ ব্যক্তিকে আসামি করে মামলাটি দায়ের করেন।,

মঙ্গলবার রাতে  মামলাটি রুজু করা হয়।গত ১৮ অক্টোবর ভোরে মাইলোড়া রামকৃষ্ণ মিশনের পাশে এ ঘটনা ঘটে। বাড়ির সামনে রাস্তায় দুর্বৃত্তরা সুজন চন্দ্র পালকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।,

ঘটনার পর থেকে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে ঘটনার দুই দিন পার হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।আহত সুজনের স্ত্রী টুম্পা রানী পাল জানান, তাঁর স্বামীর বুকে অস্ত্রোপচার করে গুলি বের করা হয়েছে। তবে এখনো তাঁর শারীরিক অবস্থা গুরুতর। ব্যথায় তিনি চিৎকার করছেন।,

বর্তমানে তাঁকে শুধু ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি ময়মনসিংহ হাসপাতালে ভর্তি রয়েছেন।সুজন চন্দ্র পাল মোহনগঞ্জ বাজারের মনোরমা মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন।মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মো. হাফিজুল ইসলাম হারুন জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd