মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

পিএসসির নতুন সদস্য হলেন  পূর্বধলার  মেয়ে  শামীমা সুলতানা

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৭ পঠিত

  

 

কামাল হোসেন , এমদাদূল ইসলাম ,বিশেষ প্রতিনিধি: সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা। তিনি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। অধ্যাপক শামীমা সুলতানা নেত্রকোনার পূর্বধলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম প্রিন্সিপাল সিরাজুল ইসলামের মেয়ে। ,

তাঁর বাবা পূর্বধলা ও ধোবাউড়া আসন থেকে ২বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ২৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৮ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের শর্ত অনুযায়ী, তাঁকে অন্য কোনো পেশা বা ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।,

সংবিধানের ১৩৯ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। ২০২৪ সালের ১ আগস্ট নিজের কার্যালয় থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসেন অধ্যাপক শামীমা সুলতানা। ওই বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা, হামলা, নির্যাতন ও আটকের ঘটনায় তৎকালীন সরকারের ভূমিকার সমালোচনার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটে। পরে তাঁর কার্যালয়ে বসা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তাঁর পেছনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও শেখ হাসিনার ছবি ছিল না। অধ্যাপক শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।,

পিএসসির নতুন সদস্য হিসেবে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, ‘সরকার আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, তা সততার সঙ্গে পালনের চেষ্টা করব।’ পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় পূর্বধলাবাসী তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর এ অর্জনে এলাকায় আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তাঁর এ নিয়োগের মধ্য দিয়ে দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশনে নতুন দায়িত্বে যুক্ত হলেন পূর্বধলার এই শিক্ষাবিদ।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd