বিশেষ প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মাদক বিক্রির সময় দুইজনকে আটক করেছেন এলাকাবাসী। ২৬ অক্টোবর রাতে বিএনপি নেতা শহীদ উল্লাহ বারাহার মাসুমের নেতৃত্বে এলাকাবাসী তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৪৪ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । আটক দুজনের মধ্যে একজন চল্লিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং অপরজন পাশের গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ,
নেত্রকোনা শহরের কাছাকাছি হওয়া সত্ত্বেও ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা চলছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মাদকের কারবার চললেও তা প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান তৎপরতা নেই বলে অভিযোগ এলাকাবাসীর । মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এলাকার পরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তাঁরা মাদক কারবার বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান, নজরদারি বৃদ্ধি এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply