শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত নেত্রকোণায় স্ত্রীর মামলায় ইউপি সচিব কারাগারে হাওরের প্রাণ শামুক-ঝিনুক নিধন বন্ধের দাবিতে মদনে মানবন্ধন নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের  মতবিনিময় সভা নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিন্টুর  মাতৃ বিয়োগ নেত্রকোনায় ৪৪ পিস ট্যাবলেটসহ   আটক-২।। মাদকবিরোধী অভিযানের দাবি এলাকাবাসীর পিএসসির নতুন সদস্য হলেন  পূর্বধলার  মেয়ে  শামীমা সুলতানা কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩ চল্লিশা-বাংলা বাইপাস সড়কের  কুনিয়ায়  নতুন বাজার  স্থাপিত কেন্দুয়ায় মাদক বিরোধী মোবাইল কোর্টে ২ জনের সাজা  

কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ১৯ পঠিত

 

 

 

বিশেষ প্রতিনিধি ঃ নেত্রকোনা- কেন্দুয়া সড়কের দুর্গাপুর মোড়ের কাছে লাউড়িবাড়ি এলাকায়  দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৫ ) ৩০ অক্টোবর রোজ শুত্রুবার নিহত হয়েছেন।এ ঘটনায় শাহীনের স্ত্রী তুহিন আকতার  মারাত্নক আহত হয়েছেন।শাহীনের গ্রামের বাড়ি উপজেলার গড়াডোবা ইউনিয়নের আমতলী গ্রামে।তিনি কেন্দুয়া সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক ছিলেন।  ,

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়  শুক্রবার দুপুরে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের দুর্গাপুর লাউড়িবাড়ির মোড় এলাকায় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মাহমুদুল হক শাহীন, তার শিশু সন্তান রাজিন  রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হক শাহীন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন।,

এছাড়া অপর মোটর সাইকেলের চালক নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের রঙ্গু মিয়ার ছেলে সাফিক (৩৫)কে মারাত্নক আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।  কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহত বাবা ও ছেলের মরদেহ  কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd