বিশেষ প্রতিনিধি; ২৭ অক্টোবর স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে নাগরিক স্বাস্থ্য সেবা মানোন্নয়নের জন্য সিভিল সোসাইটি প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয় বাংলাদেশ মহিলা পরিষদ নেত্রকোণা জেলা শাখার কার্যালয়ে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার আকলিমা আক্তার, মেডিকেল অফিসার,২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, নেত্রকোণা।,
তাছাড়া উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান খান, সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, নেত্রকোণা,বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ফাহমিনা সুলতানা, রেহানা সিদ্দিকী, প্রাক্তন সভানেত্রী, বাংলাদেশ মহিলা পরিষদ,ফেরদৌস আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা, কোহিনূর আক্তার, সহকারী মেডিকেল অফিসার,মুনিরা হোসেন,সহকারী মেডিকেল অফিসার, চল্লিশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, লিপি,ব্র্যাক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মৃনাল চক্রবর্তী,অঞ্চল ব্যবস্থাপক, বাংলাদেশ নারী প্রগতি সংঘ,আলপনা বেগম,সাধারণ সম্পাদক, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও সংবাদ কর্মী, সাখাওয়াত হোসেন, সংবাদ কর্মী, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সম্মানিত সদস্য বৃন্দ ও জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী সুমাইয়া আক্তার সহ অন্যান্য সদস্য বৃন্দ।,
স্বাবলম্বী উন্নয়ন সমিতির কোহিনূর বেগম ও অলিভিয়া আক্তার। আলোচকগণ নেত্রকোণা হাসপাতালের সমস্যা তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য বিষয়ে কাজ করার বেসরকারি প্রতিষ্ঠান ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বিত ভাবে তৃণমূলে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন।
Leave a Reply