নিজস্ব প্রতিনিধি : মেরিট কেয়ার অর্গানাইজেশন” এর পক্ষ থেকে নেত্রকোণা সদর উপজেলার ১০নং রৌহা ইউনিয়নের বড়গাড়া গ্রামের মারফত আলী এতিমখানা ও জিনিয়া ইসলাম বালিকা এতিম খানায় ৩০ জন এতিম ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীকে ত্রৈমাসিক শিক্ষা উপকরণ খাতা ও কলম বিতরণ ও চিকিৎসা সেবা বিষয়ক সভা ৩১ অক্টোবর মারফত আলী এতিমখানায় অনুষ্টিত হয়।,
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম মুখলেছুর রহমান খান । বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মো:কামাল হোসেন ,মেরিট কেয়ার অর্গানাইজেশন” এর সভাপতি মির্জা ইশতিয়াক আহ্সান (মুকুল) ও অর্থ সম্পাদক মো: মুসফিকুর রহমান প্রমুখ । এতে এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা একেএম হযরত আলী ।
Leave a Reply