মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় বেওয়ারিশ কুকুরের আতঙ্ক ।। প্রশাসনের হস্তক্ষেপ কামনা বারহাট্টার স্টেশন রোডের রাস্তার বেহাল দশা খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রের তালা ভেঙে  চুরি  কেন্দুয়ায় বিষপানে আত্মহত্যা শেরপুরে ‘বিষাদের ঘোড়া’ ও ‘নীলকন্ঠের গান’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন মদনে বিয়ের দাবিতে ২ সন্তানের জননীর ৬দিন ধরে অনশন সড়ক দুর্ঘটনায় কেন্দুয়ার সাথী আক্তারের মৃত্যু নেত্রকোণা জেলা তথ্য অফিসের উদ্যোগে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক নুরুজ্জামানের  দায়িত্বভার গ্রহণ উন্নয়নমুলক কাজে সাংবাদিকদের সাথে চান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনার  কেন্দুয়ায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মতবিনিময় সভা

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৫৭ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী বলেছেন, ঈদকে কেন্দ্র করে পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। ১০ মার্চ কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বাস, সিএনজি ও অটোরিকশা পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি হিলালী বলেন, আমাদের এলাকার অসংখ্য মানুষ জীবিকার তাগিদে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বসবাস করেন। সারা বছরে দুইটি ঈদের সময় তারা পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে আসেন। কিন্তু যাতায়াতের পথে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে অনেকেই দুর্ভোগের শিকার হন। এমন পরিস্থিতি আর দেখতে চাই না। আমরা চাই সবাই মিলেমিশে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উপভোগ করুক।

এই সময়ে অতিরিক্ত ভাড়া নিয়ে মানুষের আনন্দ নষ্ট করা হলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। পরিবহন মালিক ও শ্রমিকদের উদ্দেশে তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে যেমন আমাদের জনগণের প্রতি দায়বদ্ধতা রয়েছে, তেমনি আপনাদেরও যাত্রীদের প্রতি দায়িত্ব রয়েছে। ঈদের সময় যারা বাড়িতে ফিরবেন, তারা আমাদেরই ভাই-বোন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব। তাই যাত্রীদের সঙ্গে সৌজন্য ও মানবিক আচরণ বজায় রেখে চলার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নেতা জহিরুল ইসলাম ভূইয়া স্বপন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন আহমেদ খোকন এবং শ্রমিক নেতা রুমানসহ আরও অনেকে। সভায় প্রধান অতিথির বক্তব্যের প্রতি পরিবহন মালিক ও শ্রমিক নেতারা সম্মতি প্রকাশ করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd